1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে স্টার্ট ফান্ড,ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,নগদ অর্থ সহায়তা ও উপকরণ বিতরণ করলেন সাচিংপ্রু জেরী এমপি - Stbanglatv.com
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে স্টার্ট ফান্ড,ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,নগদ অর্থ সহায়তা ও উপকরণ বিতরণ করলেন সাচিংপ্রু জেরী এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

 

মোঃ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি

 

প্রতিদিনের ধারাবাহিকতায় বান্দরবানে আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংস্থা (গ্রাউস)।

 

বুধবার (২৯ জুলাই) বান্দরবান সদর উপজেলা হলরুমে ‘Flood Emergency Response in Bandarban 2026’ কর্মসূচির আওতায় বান্দরবান সদর উপজেলার বান্দরবান পৌর সভার ৭ ও ৯ নং ওয়ার্ডের ২৩৬টি বন্যাদুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিটস বিতরণ করা হয়।

 

সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ অর্থ ও হাইজিন কিটস তুলে দেন। এ সময় তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রাউসের চেয়ারপারসন মং থুই চিং মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে বান্দরবান এরিয়া সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, স্টার্ট ফান্ড রেসপন্স ম্যানেজার মো.রুহুল আমিন,গ্রাউসের উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, ওয়াল্ড ভিশন টেকনিক্যাল অফিসার মো.আব্দুল আজিজ এবং গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাউস পোগ্রাম অর্গানাইজার সোনিয়া আফরোজ, এছাড়া ডা. এম. মাহমুদুল হক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপকারভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিটি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস। সহযোগিতায় রয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইড (UKAid), সিডা (Sida), নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেএওএ (JOA) এবং কনরাড এন. হিলটন ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি