
বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
নড়াইল জেলার নড়াগাতী থানার নলামারা গ্রামে মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে দরজার তালা ভেঙে সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকে হামলা করে এ সময় ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
কল্যানি রানী সরকার জানায়, ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র রামদা,হাসুয়া নিয়ে নলামারা গ্রামের শুনিল চন্দ্র বেপারী ও বৃন্দাবন চন্দ্র বেপারীর বাড়িতে হানা দেয়। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং শুনিল চন্দ্র বেপারীকে কুপিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে তার স্ত্রী কল্যাণী রানী সরকারও আহত হন।
আহত শুনিল চন্দ্র বেপারীকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী কল্যাণী রানী সরকার স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শুনিল চন্দ্র বেপারী বাগুডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি নলামারা গ্রামের মৃত বিষ্ণু চরণ বেপারীর ছেলে।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
© All rights reserved © 2023
Leave a Reply