1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশন নিয়ে অপপ্রচারের অভিযোগ, লিখিত বক্তব্যে কর্তৃপক্ষের জবাব ও ৯শিক্ষকের অঙ্গীকারনামা প্রদান - Stbanglatv.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশন নিয়ে অপপ্রচারের অভিযোগ, লিখিত বক্তব্যে কর্তৃপক্ষের জবাব ও ৯শিক্ষকের অঙ্গীকারনামা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮২ Time View

বান্দরবান বিশেষ প্রতিনিধি: মোঃ আকাশ

ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং শিক্ষকদের সম্মানী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংবাদের জবাবে এক লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিভিন্ন অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশন দুটি পৃথক প্রতিষ্ঠান।

ইসলামিক মিশনে বর্তমানে কোনো কর্মকর্তা কর্মরত না থাকায় প্রায় দুই মাস সম্মানী প্রদান বন্ধ ছিল। পরবর্তীতে প্রধান কার্যালয়ের অনুরোধে ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপপরিচালক মাসে একদিন সম্মানী প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করছেন। যদিও তিনি ইসলামিক মিশনের স্থায়ী কর্মকর্তা নন।

বক্তব্যে আরও জানানো হয়,ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও উপজেলায় ৪৮০টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের শিক্ষকদের মাসিক সম্মানী ৬ হাজার টাকা।

অন্যদিকে, ইসলামিক মিশনের অধীনে বর্তমানে ১০টি মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্রে ৯ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন। তাঁদের মাসিক সম্মানী ৪ হাজার ৫০০ টাকা, যা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়।

এদিকে,সংশ্লিষ্ট ৯ জন শিক্ষক তাঁদের নিজ নিজ দায়িত্ব ও অবস্থান তুলে ধরে পৃথক অঙ্গীকারনামা দিয়েছেন বলে জানা গেছে। অঙ্গীকারনামা প্রদানকারী শিক্ষকরা হলেন যথাক্রমে আমজাদ হোসেন (পূর্ব তুলাতলী পাড়া এবাদতখানা ও মক্তব), আরিফুল ইসলাম (বঙ্গপাড়া জামে মসজিদ, সুয়ালক), মো. জুনাইদ (পশ্চিম সুলতানপুর জামে মসজিদ, সুয়ালক), মো. শহিদুল ইসলাম (শিকদার পাড়া জামে মসজিদ কেন্দ্র, সুয়ালক), মো.শাহ আলম (কদুখোলা কেন্দ্রীয় জামে মসজিদ), মো. আলাউদ্দিন (গয়ালমারা মেম্বারপাড়া জামে মসজিদ কেন্দ্র), মো. জুবাইর (ভাগ্যকূল ৯ নম্বর ওয়ার্ড জামে মসজিদ কেন্দ্র), মো. সাইমুন উদ্দীন (সুয়ালক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্র) এবং মো. তারেক আজিজ (সুয়ালক মেম্বারপাড়া কেন্দ্র)।

লিখিত বক্তব্যে কাইছতলী কেন্দ্রের শিক্ষক শাহ জাহানের বিরুদ্ধে বিনা অনুমতিতে ইমাম প্রশিক্ষণে যাওয়ার অভিযোগ তুলে তাঁর ৪৫ দিনের সম্মানী স্থগিত রাখার বিষয়টিও উল্লেখ করা হয়। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় পুনরায় জবাব চাওয়া হয়েছে বলে জানানো হয়।

এ ছাড়া কয়েকজন সাংবাদিকের সঙ্গে সাক্ষাতের পর তাঁদের কাছে কিছু নথি থাকার কথা জানিয়ে বাইরে বসে বোঝাপড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে লিখিত বক্তব্যে দাবি করা হয়। কর্তৃপক্ষের দাবি, এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা সংবাদে প্রকাশের অনুরোধ জানানো হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, ব্যক্তিগত স্বার্থ ও ক্ষোভ থেকে প্রতিষ্ঠানের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সম্মানীর অর্থ রাষ্ট্রীয় রাজস্ব তহবিল থেকে আসে উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, সরকারি অর্থ যথাযথ নিয়ম মেনেই ব্যয় করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে নিয়মনীতি অনুসরণ করা হবে।

সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত বক্তব্যে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি