
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীতে গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, সামনের অংশ পুড়ে ছাই
রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, কে বা কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
© All rights reserved © 2026
Leave a Reply