1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কু‌ড়িগ্রা‌মে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - Stbanglatv.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

কু‌ড়িগ্রা‌মে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে। তারা বাবা-ছেলে মিলে দোকানটি পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বাবর আলী। এ সময় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন।

নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার বলেন, অটোরিকশাটি তাদের এলাকার। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অটোরিকশাটি ফেরত দেওয়া হবে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন,  অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হয়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি