1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় ২০০ সাংবাদিকের মানববন্ধন - Stbanglatv.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় ২০০ সাংবাদিকের মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

নেত্রকোনা থেকে,কামরুল হাসান

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে জেলার দুই শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশ নেন। এ সময় নিহত আলিফ ফকিরের মা ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, পরিচালক (বিচার ও সালিশ) জামাল উদ্দিন খান এবং ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিক।

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া পলাশ, নেত্রকোনা জেলা প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি খায়রুল আলম রফিক বলেন,আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবি জানান। পরে আয়োজকদের সাথে মতবিনিময়ে নেত্রকোনার পুলিশ সুপার তরীকুল ইসলাম মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি