1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজবুল - Stbanglatv.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজবুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজবুল ইসলাম।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। এ আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সাজবুল ইসলাম।
প্রতিবেদন অনুযায়ী, সাজবুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর ফেসবুক প্রোফাইলেও ওই পরিচয় উল্লেখ রয়েছে।
আন্দোলনে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন তিনি। একটি পোস্টে নিজেকে শ্রমিক হিসেবে উল্লেখ করে লেখেন, ‘আমি নিজেও একজন শ্রমিক’।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপেও তাঁর শ্রমিক আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এসব পোস্টে দাবি করা হয়েছে, তিনি বর্তমানে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করছেন এবং শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
তবে এ বিষয়ে সাজবুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। মেসেঞ্জারে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি