1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন - এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন —— এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার কাঁচা রাস্তা পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণের কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে RDRIDP প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তাটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, “বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকা করার দাবি ছিল এলাকাবাসীর। এ রাস্তা নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে অগ্রগতি হলো। রাস্তাটি পাকা হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে মানুষের চলাচলে সুবিধা সৃষ্টি হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।” এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ মো. আব্দুল আলিম, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কটি পাকাকরণ সম্পন্ন হলে চরবাগডাঙ্গা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি