
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টা থেকে রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অর্থঋণ আদালতের একটি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. বিদ্যুৎ মিয়া রয়েছেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত মো. ফয়সাল, মো. সুজন ও মো. লেদু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
© All rights reserved © 2026
Leave a Reply