
নিজস্ব প্রতিবেদক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন আজও চলছে। সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ পয়েন্টে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট তৈরি হয়।
জানা গেছে, প্রথমে অল্প সংখ্যক শ্রমিক সড়কে নামলেও পরে আশপাশের কারখানার হাজারো শ্রমিক যোগ দেন। ফলে পুরো এলাকায় অচলাবস্থা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা শিল্প এলাকায় টহল দিচ্ছেন।
প্রশাসন বলছে, জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
গত কয়েক দিন ধরেই মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর ও আশুলিয়ায় বিক্ষোভ চলছে। এর জেরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply