
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
“সত্য, নিরপেক্ষতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকারে আগামীর পথে”—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের অনলাইন সংবাদমাধ্যম সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড়স্থ সিএন বাংলার প্রধান কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম মানুষের কথা তুলে ধরে এবং সমাজের নানা সমস্যা, সংকট ও সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করে। সিএন বাংলা প্রতিষ্ঠার পর থেকে যে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করছে, তা প্রশংসনীয়। আশা করি, আগামীতেও সিএন বাংলা তার ধারাবাহিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের দুর্ভোগ, সমস্যা, সংকট ও সম্ভাবনার চিত্র তুলে ধরবে। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএন বাংলার প্রকাশক ও সম্পাদক মেসবাউল হক। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনে আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান,
চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিএন বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মবিন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম এবং চাঁপাই প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান। সময় টিভির রিপোর্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএন বাংলার উপদেষ্টা মো. আরমান আলী, আইনজীবী সোহরাব আলী, নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর তহরুল ইসলাম সোহেল, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরী, জিটিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক, গ্রীন টিভির জেলা প্রতিনিধি শাখাওয়াত জামিল দোলন, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ আলী, বার্তা২৪ ও এনপিবির জেলা প্রতিনিধি সিফাত রানা এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওয়াহেদুজ্জামান সায়েমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য অতিথি সিএন বাংলার স্টুডিও ও নিউজ রুম পরিদর্শন করেন। এ সময় তাঁরা সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
© All rights reserved © 2026
Leave a Reply