1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে হারানো ৩৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর - Stbanglatv.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

নড়াইলে হারানো ৩৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) বিশেষ তৎপরতায় হারিয়ে যাওয়া ৩৬টি বিভিন্ন মডেলের স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ভুক্তভোগীদের হাতে তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) হারানো মোবাইল ফোন উদ্ধার ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইল জেলার চারটি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিসিআইসিতে কর্মরত এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) প্রসেনজিত ঘোষ ও এসআই (নিঃ) মোঃ রাকিবুল হাসানসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উদ্ধার করা মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের অনেকে জানান, হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় নিজেদের ব্যবহৃত ফোন ফিরে পেয়ে তাঁরা আনন্দিত ও কৃতজ্ঞ। এ সময় তাঁরা পুলিশ সুপারসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সংশ্লিষ্ট সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কারও মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধারে কাজ করে থাকে পুলিশ।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা।

হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি