
আবিদুর রহমান বাবুল চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিট থেকে ২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চন্দনাইশ থানার মামলা নং-১৬(৬)২৫, জিআর-৯৯/২৬, দণ্ডবিধির ৩৮১ ধারার মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পশ্চিম এলাহাবাদ এলাকার সিরাজ মিয়ার ছেলে মোঃ মাহাবুল আলম এবং পারিবারিক আদালতের জারী মামলা ১১/২০২৪-এর পরোয়ানাভুক্ত মুরাদাবাদ এলাকার মুন্সি মিয়ার ছেলে মোঃ সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply