1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশালে জাতীয় যুব দিবসে যুব সংগঠক এন এম জহিরুল ইসলামকে সম্মাননা - Stbanglatv.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ত্রিশালে জাতীয় যুব দিবসে যুব সংগঠক এন এম জহিরুল ইসলামকে সম্মাননা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) ত্রিশাল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সফল যুব সংগঠক ও যুব উদ্যোক্তা হিসেবে ত্রিশালের স্থানীয় সংস্থা সোস্যাল ইকোনমিক ভলানটারী এসোসিয়েশন (সেভা)-এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক এন এম জহিরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক তুলে দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস হাসনাত জাহান খান।
এন এম জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী। পাশাপাশি তিনি ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুব সংগঠক ও উদ্যোক্তা হিসেবে তাঁর এই স্বীকৃতিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি