1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছাগলনাইয়া থানা ও গোপাল তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শনে নবাগত পুলিশ সুপার - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ছাগলনাইয়া থানা ও গোপাল তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান: ফেনীর নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা ছাগলনাইয়া থানা, ছাগলনাইয়া সার্কেল অফিস ও গোপাল তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন।

শনিবার (২১ নভেম্বর) ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি এসব পুলিশ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিসার ইনচার্জরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার দৈনন্দিন কার্যক্রম, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, মামলার তদন্তের অগ্রগতি এবং সেবাপ্রার্থীদের সেবা প্রদানের বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জন পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার প্রতি আন্তরিক হওয়ার জন্য তিনি পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।

পরে পুলিশ সুপার থানা ও তদন্ত কেন্দ্রের হাজতখানা, মালখানা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দাপ্তরিক নথিপত্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান এবং ছাগলনাইয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি