1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে আরও দুইজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পশ্চিম চরবরমা গুচ্ছগ্রামের মো. জসিম ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগম। তাঁরা দুজনই চন্দনাইশ থানার একটি নন-এফআইআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদপুর এলাকার গোলাম হোসেন অভি (২০) ও গোলাম ফারুক কাউছার (২০)কেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র: চন্দনাইশ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি