1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) গাইবান্ধা জেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ বনভোজনে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে একত্রে সময় কাটানোর এ আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই। এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি