1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলাসহ গ্রেপ্তার ৩ - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলাসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামি ও মাদক মামলার দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ২১ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিয়মিত মামলার আসামি ইমরান খান টিপু (২২) এবং মাদক মামলার আসামি আইনুদ্দিন সাহিল (২৬) ও মো. সাজ্জাদ হোসেন জিহান (২৩) গ্রেপ্তার হন। গ্রেপ্তার তিনজনই চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমরান খান টিপু চন্দনাইশ থানার ২০২৪ সালের ৮ অক্টোবর দায়ের করা একটি মামলার আসামি। অপরদিকে আইনুদ্দিন সাহিল ও সাজ্জাদ হোসেন জিহান ২১ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি