1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মহিলা শাখার দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মহিলা শাখার দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মহিলা শাখার উদ্যোগে দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশত নারী কর্মী অংশ নেন। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় শহীদ সাটু অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মোছা. নুরুন্নিসা সিদ্দিকা এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোছা. সাবিকুন্নাহার মুন্নি এমপি এবং রাজশাহী অঞ্চলের পরিচালিকা মোছা. সাবরিনা শারমিন বনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নিলুফা খাতুন বেলী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মোছা. আনজুমানারা বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামের আদর্শে নারী সমাজকে গড়ে তুলতে কোরআন ও সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা অনুসরণের বিকল্প নেই। তারা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং আদর্শিক ও মানবিক সমাজ বিনির্মাণে নারীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আদর্শভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি