1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিবগঞ্জে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে

“সবুজ বাংলাদেশ গড়তে একটি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনে শিবগঞ্জের সোনামসজিদ ডিগ্রি কলেজের সামনে থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। কর্মসূচিতে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দুই দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি