1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনার হাওরে নিখোঁজের একদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ইটনার হাওরে নিখোঁজের একদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

 

মোহাম্মদ রাসেল:(ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বর্শিকুড়া-শেরপুর হাওরে নিখোঁজের একদিন পর কাউসার ইসলাম (২৬) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বাদলা ইউনিয়নের বগাডুবি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

 

নিহত কাউসার ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার বড়িপাশা গ্রামের আবদুর রব শিকদারের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের উত্তরা শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

 

নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কাউসারসহ ৫৬ সদস্যের একটি দল হাওর ভ্রমণে ইটনায় আসে। বগাডুবি সেতু এলাকায় পৌঁছে কয়েকজন গোসল করতে পানিতে নামেন। এ সময় তাদের এক সহকর্মী স্রোতে ভেসে যেতে শুরু করলে তাকে উদ্ধারের চেষ্টা করেন কাউসারসহ কয়েকজন। পরে ওই সহকর্মীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কাউসার নিখোঁজ হন। পরিবারের ভাষ্য, তিনি সাঁতার জানতেন না।

 

বাদলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নঈমুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা হয়ে যাওয়ায় মঙ্গলবার অভিযান স্থগিত করা হয়। বুধবার সকালে পুনরায় অভিযান চালিয়ে বগাডুবি সেতুর নিচ থেকে কাউসারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি