
শফিকুল আলম সজীব, দুর্গাপুর (নেত্রকোনা):
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র আয়োজনে আজ বুধবার (২২ জুলাই) নেত্রকোনা জেলার দুর্গাপুরে সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জেলা ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার ৩৫ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করছেন। “মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই (AI) বিষয়ক” এই প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ২৪ জুলাই (শুক্রবার) পর্যন্ত চলবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
© All rights reserved © 2023
Leave a Reply