
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং নড়াইল সদর উপজেলা ও পৌর বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুর উদ্যোগ ও সহযোগিতায় এবং নড়াইল জেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে দীর্ঘদিনের বিরাজমান সমস্যার সমাধানের পথ তৈরি হয়।
এ জন্য নড়াইল জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের মতপার্থক্য ও সাংগঠনিক জটিলতার অবসান হলে নড়াইলের তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় আরও জোরদার হবে।
উল্লেখ্য, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে জয়ন্ত কুমার কুন্ডু, বিশ্বাস জাহাঙ্গীর আলম ও অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতাদের সক্রিয় ভূমিকার তথ্য বিভিন্ন সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়েও সাম্প্রতিক সময়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, পারস্পরিক ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
© All rights reserved © 2023
Leave a Reply