
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দ্বারিয়াপুর এলাকার মাদ্রাসা, গোরস্থান এবং রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। মতবিনিময় সভায় এলাকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, গোরস্থানের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সংস্কার এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্থানীয় মুরুব্বিরা এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা এমপির কাছে তুলে ধরেন। সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের কল্যাণে এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2023
Leave a Reply