1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাহাঙ্গীর হত্যা মামলা: মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকা বহিষ্কার - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

জাহাঙ্গীর হত্যা মামলা: মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকা বহিষ্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

 

মোহাম্মদ রাসেল:(ইটনা-মিটামইন-অষ্টগ্রাম)কিশোরগঞ্জ কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

গতকাল রোববার (১৯ জুলাই) কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোকাররম হোসেন খোকাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নওশাদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

জেলা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থেই এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কারো বিষয়ে দল কোনো ছাড় দেবে না।

 

গত ১৫ জুলাই রাতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় পরে তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে একটি ভাড়াটে খুনি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি