1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি - Stbanglatv.com
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২২ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নে মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

 

প্রধান অতিথি ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম তার বক্তব্যে বলেন, মাদক ও জুয়ার বিস্তার সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টি করছে এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এ ধরনের অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপতৎপরতা প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

 

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন লিটন,সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম,জাওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলার বিএনপির সহসভাপতি আখলাকুল ইসলাম অংকুর,বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ আলেক, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রতন যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামির হোসেন সাকি, কোষাধ্যক্ষ মো. বায়েজিদ ভূঁইয়া এবং জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি পল্টু খান সহ সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টি করছে এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এ ধরনের অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি