1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে ৮ পিস ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে ৮ পিস ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল মিয়া (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. নওশের আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকার জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের খোলা স্থানে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার অভিযোগে শাকিল মিয়াকে আটক করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া শাকিল মিয়া উপজেলার পশ্চিম সীচা (হাজীপাড়া) এলাকার বাসিন্দা মো. নুর মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির নবগঠিত সুন্দরগঞ্জ উপজেলা শাখা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৩৪। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মামলায় কোনো ভুক্তভোগী নেই এবং উদ্ধার হওয়া ৮ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বলেন, “ব্যক্তির দায় কোনো সংগঠন নেয় না। বিষয়টি নিয়ে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি