1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে নানা আয়োজনে স্মরণ করা হলো জুলাই শহীদদের - Stbanglatv.com
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে নানা আয়োজনে স্মরণ করা হলো জুলাই শহীদদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

 

নিজস্ব প্রতিবেদক-

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে কিশোরগঞ্জে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস ২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান।

 

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে শহীদ পরিবারের সদস্য, আন্দোলনের অংশগ্রহণকারী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের ঘটনাপ্রবাহ, আন্দোলনের গুরুত্ব এবং শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

 

সভায় উপস্থিত শহীদ পরিবারের সদস্যরাও তাঁদের স্বজন হারানোর স্মৃতিচারণ করেন এবং তাঁদের আত্মত্যাগের মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জুলাই শহীদদের ত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনা তরুণ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা এবং ন্যায় প্রতিষ্ঠার পথে অনুপ্রাণিত করবে। তিনি শহীদ পরিবার ও আন্দোলনের অংশগ্রহণকারীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

১৬ জুলাই ২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি