1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পলাতক থাকার পর মেজর (অব.) মোজাফফর আটক - Stbanglatv.com
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পলাতক থাকার পর মেজর (অব.) মোজাফফর আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। অভিযোগ রয়েছে, মেজর (অব.) মোজাফফর হোসেন রাষ্ট্রপতিকে শনাক্ত করে তার ওপর গুলি চালান এবং হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে রাষ্ট্রপতির নিহত হওয়ার খবর জানান।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মেজর মোজাফফর হোসেন ও মেজর এস. এম. খালেদ পালিয়ে যান। অপর আসামি ক্যাপ্টেন মোসলেহ উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে মেজর (অব.) মোজাফফর হোসেনকে আটক করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রম সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি