1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আগৈলঝাড়ায় নির্মাণাধীন ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ, তদন্তে মিলল সত্যতা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় নির্মাণাধীন ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ, তদন্তে মিলল সত্যতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি নির্মাণাধীন ব্রিজে নির্মাণবিধি লঙ্ঘন করে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ার পর ব্রিজটির ত্রুটিপূর্ণ অংশ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে নির্মাণকাজে অনিয়মের ইঙ্গিত পাওয়ায় সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তীর উপস্থিতিতে ব্রিজটির একটি অংশ অপসারণ করা হয়।

পরিদর্শনের সময় দেখা যায়, ব্রিজের উত্তরাংশে নির্ধারিত রডের পাশাপাশি বাঁশের কঞ্চিও ব্যবহার করা হয়েছে। এছাড়া নির্মাণকাজে প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ উঠে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুরু থেকেই ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, পর্যাপ্ত রড না দেওয়া এবং ঢালাইয়ের পুরুত্ব কম রাখার মতো অনিয়ম ছিল। এসব বিষয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তদন্ত শেষে অনিয়মের প্রমাণ মেলায় ব্রিজের ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলা হয়।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, পরিদর্শনে নির্মাণকাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি