1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এক মাসেও দেশে ফেরানো যায়নি - Stbanglatv.com
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এক মাসেও দেশে ফেরানো যায়নি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

স্টাফ রিপোর্টার

দুবাইয়ে আটক বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা এক মাস পার হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তাকে ফিরিয়ে আনতে সরকার প্রশাসনিক ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত ইতিবাচক ফল পাওয়া যায়নি।

সূত্রের তথ্য অনুযায়ী, গত ১২ জুন দুবাইয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় আন্তর্জাতিক সতর্কতা তথ্য যাচাইয়ের পর স্থানীয় কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে দুবাই পুলিশের ইন্টারপোল শাখা বিষয়টি বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

এরপর বাংলাদেশ সরকার প্রয়োজনীয় নথিপত্র দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠায়। ওই নথিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য, গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্ত-সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে নথি পাঠানোর পরও প্রত্যাশিত সাড়া না মেলায় তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক পর্যায়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অর্থপাচার, মানবাধিকার লঙ্ঘন, গুমসহ বিভিন্ন অভিযোগে দেশে একাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে। বিভিন্ন সংস্থার দায়ের করা মামলায় তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) এএইচএম শাহাদাত হোসাইন জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি