1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত।  - Stbanglatv.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত। 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি ঃ-

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রাখিয়া বান্দরবানের লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হইয়াছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

শুক্রবার (২ অক্টোবর) সকালে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হইতে একটি র‍্যালি বাহির হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করিয়া পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আসিয়া শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, লামা উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ মাহমুদ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, লামা প্রেসক্লাবের একাংশের সভাপতি মোহাম্মদ করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা কৃষি কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ, লামা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতি নিশ্চিত করিতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নাই। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং দক্ষ মানবসম্পদ গড়িয়া তোলার মাধ্যমে উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা সম্ভব।

বক্তারা আরও বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, সময় ও সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং কাজের মান উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হইবে।

একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া উৎপাদনশীলতার কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নহে।

সভায় বক্তারা উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তাঁহারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি পাইলে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমিবে, অন্যদিকে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হইবে। এর মাধ্যমে জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জন আরও সহজতর হইবে।

র‍্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি