
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি ও মাদকদ্রব্য আইনে সাজাপ্রাপ্ত চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কেএস মোস্তফা নাইম উদ্দিন সবুজ (২৬) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের পৃথক মামলায় সাজাপ্রাপ্ত চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন—মোহাম্মদ খোরশেদ আলম, মো. ওয়াসিম মিয়া, অনাদী কান্তি নাথ ও কাজী মো. আবিদুর রহমান (২৩)। তাদের মধ্যে মোবাইল কোর্টের পৃথক আদেশে ১০, ১৫ ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
© All rights reserved © 2026
Leave a Reply