1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ - Stbanglatv.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন, বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগকে আলোচনায় আনার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আবু হানিফ।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ফজলুর রহমানের বক্তব্য ও অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। তার অতীত রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গও তুলে ধরেন গণঅধিকার পরিষদের এই নেতা।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেন আবু হানিফ। তার অভিযোগ, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর রুমিন ফারহানা সংসদে সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের মতো ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
আবু হানিফের দাবি, গোপালগঞ্জে থানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানার পক্ষ থেকে উল্লেখযোগ্য প্রতিবাদ দেখা যায়নি।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি