1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আখাউড়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ। - Stbanglatv.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

আখাউড়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া

​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছাড়েন।
​রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ।
​পুলিশ জানায়, গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে ছায়েব আলীর সমর্থকেরা পুলিশের ওপর চড়াও হন। এরপর এনসিপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সংঘর্ষ বাধে। এ ঘটনায় অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।
​গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দিলে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।
​পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি এনসিপিতে যোগ দেন এবং বর্তমানে উপজেলা পর্যায়ের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
​আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ জানান, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয় এবং থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি