1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোজাহারুল ইসলামের পিআরএলজনিত বিদায় - Stbanglatv.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোজাহারুল ইসলামের পিআরএলজনিত বিদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর পিআরএল (অবসরোত্তর ছুটি) জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবনে প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম শুধু শিক্ষক বা অধ্যক্ষ হিসেবেই দায়িত্ব পালন করেননি; তিনি শিক্ষাবিদ, গবেষক ও লেখক হিসেবে শিক্ষা ও সমাজে অবদান রেখেছেন। শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, স্নেহময় আচরণ, জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক নেতৃত্ব তাঁকে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে বিশেষভাবে স্মরণীয় করে তুলেছে।চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও মানুষের জীবন নিয়ে তাঁর গবেষণা ও সাহিত্যকর্মও রয়েছে। শিক্ষাঙ্গনে তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্ব ও মানবিকতার স্মৃতি আদিনা ফজলুল হক সরকারি কলেজের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে থাকবে বলে অনুষ্ঠানে উপস্থিতরা উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, একজন শিক্ষক প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেও তাঁর দেওয়া শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ কখনো অবসর নেয় না। কর্মজীবনে তিনি যে জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, তা ভবিষ্যতেও তাদের পথচলায় প্রেরণা জোগাবে। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে তাঁকে বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও অবসরোত্তর জীবন শান্তিময় ও আনন্দময় হওয়ার জন্য দোয়া করা হয়। বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, “শিক্ষক অবসর নেন, কিন্তু তাঁর দেওয়া শিক্ষা কখনো অবসর নেয় না।” তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি