1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন - Stbanglatv.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে ‘বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ’-এর এক বছর মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সরওয়ার হোসেন মোল্লাকে আহ্বায়ক এবং মো. ইব্রাহিম খলিল বুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মো. নাজমুল হক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ঘোষিত ৩০ সদস্যের কমিটিতে দেশের বিভিন্ন অনলাইন গণমাধ্যমের প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা রয়েছেন। কমিটিতে শামীম সরকারকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।

কমিটির ঘোষণাপত্রে বলা হয়েছে, দেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহ্বায়ক কমিটি আগামী এক বছরের মধ্যে সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত করা এবং পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি