1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টাঙ্গাইলের মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত - Stbanglatv.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

 

‎লিয়াকত হোসেন জনী জেলা প্রতিনিধি টাঙ্গাইল:

 

‎টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ অক্টোবর ) সন্ধ্যায় টাঙ্গাইল – মধুপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভার আনারস চত্বর সংলগ্ন বংশাই নদীর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত হুমায়ুন কবির উপজেলার মির্জাবাড়ী এলাকার সামছুল হকের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের উপর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবির গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

‎এ দূর্ঘটনায় মধুপুর থানা পুলিশ ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায় । মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে ।

 

‎দুর্ঘটনার পর সাময়িক যান চলাচলে ব্যাঘাত ঘটলেও বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপর দিকে এ মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর শোকের ছায়া নেমে আসে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি