1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান - Stbanglatv.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। পৌরসভার উদ্যোগে গঠিত ৮টি টিম বিভিন্ন ওয়ার্ডে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর ) বিকেল ৩ টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলা হাট সংলগ্ন গোরস্তানের আশপাশ ও সাজিরুদ্দীন মন্ডলপাড়া গ্রামে টিম-৮ এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাই এবং বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করা এবং ডেঙ্গু থেকে বাঁচার উপায় সম্পর্কে স্থানীয় নাগরিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নং টিমের লিডার ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহাঃ নওরোজ হুদা, পৌরসভার কর্মচারী লিটন,শরিফ, শাহীন কাদির, কাদের ও আলী হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যদের পাশাপাশি পৌরসভার কর্মচারীরা অংশ নেন। একই সময়ে পৌরসভার অন্যান্য টিমও বিভিন্ন ওয়ার্ডে অনুরূপ মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেকোনো খোলা পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি