1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চর আলাতুলির কোদালকাঠি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

চর আলাতুলির কোদালকাঠি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি ইউনিয়নের কোদালকাঠি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। রোববার (১৯ জুলাই) পরিদর্শনে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষকদের নদীপথে যাতায়াতসহ বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষা কার্যক্রম আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, এমপির এ পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি অবগত হওয়া সম্ভব হয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি