1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে ফ্যামিলি কার্ড শুমারীর ভাইবার প্রাথমিক ফল প্রকাশ - Stbanglatv.com
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

তাড়াইলে ফ্যামিলি কার্ড শুমারীর ভাইবার প্রাথমিক ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

 

নিজস্ব প্রতিবেদক,

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত ভাইবা (মৌখিক) ও ব্যবহারিক পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজন সুপারভাইজার ও ৫৮ জন তথ্য সংগ্রহকারীকে নির্বাচিত করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ জুলাই) তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের জন্য এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের নেতৃত্বে গঠিত ভাইবা বোর্ডের তত্ত্বাবধানে সকাল সাড়ে ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়নভিত্তিক পৃথক কক্ষে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষায় তথ্য সংগ্রহকারী পদে ৬২৬ জন এবং সুপারভাইজার পদে ৯০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরে যাচাই-বাছাই শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে পাঁচজন সুপারভাইজার এবং ৫৮ জন তথ্য সংগ্রহকারীকে নির্বাচন করে ফলাফল প্রকাশ করা হয়।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা আল আমিন জানিয়েছে, নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ করা হয়েছে। পরবর্তী নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি