1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে আনারুল ইসলাম আঙ্গুরের সংবাদ সম্মেলন - Stbanglatv.com
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে আনারুল ইসলাম আঙ্গুরের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

শ্যামনগর প্রতিনিধি: জি এম রাজু আহমেদ

 

সাতক্ষীরার শ্যামনগরে এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনীত “চাঁদা দাবি ও চিংড়িঘের দখল” সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম (আঙ্গুর)।

 

গত ২৯ জুলাই অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য প্রদান করেন। লিখিত বক্তব্যে আনারুল ইসলাম আঙ্গুর বলেন, বিএনপি কর্মী পরিচয়দানকারী রফিকুল ইসলাম তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা একটি সুপরিকল্পিত অপপ্রচার। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে এবং জাতীয়তাবাদী যুবদলকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে।

 

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সংশ্লিষ্ট জমি বা চিংড়িঘের দখল কিংবা কারো কাছ থেকে কোনো প্রকার চাঁদা দাবির সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। এ ধরনের অভিযোগ তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা মাত্র।

 

সংবাদ সম্মেলনে তিনি রফিকুল ইসলামের গ্রেফতার প্রসঙ্গে বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে থানা পুলিশ ও আদালতের স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ। এতে তার বা তার রাজনৈতিক পরিচয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু সুবিধাভোগী ও দখলদার চক্র নিজেদের অপকর্ম আড়াল করতে এবং যুবদলের ওপর দায় চাপাতে রফিকুল ইসলামকে ব্যবহার করছে। তার বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ড, জমি বা ঘের দখল কিংবা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মনগড়া।

 

সংবাদ সম্মেলনে তিনি উত্থাপিত অন্যান্য অভিযোগগুলোও একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

 

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল কখনোই চাঁদাবাজি, দখলবাজি বা সাধারণ মানুষের ওপর কোনো ধরনের অন্যায়-অত্যাচারকে সমর্থন করে না। বরং তিনি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

 

পরিশেষে তিনি রফিকুল ইসলামকে তার বিরুদ্ধে আনীত সকল মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। একইসাথে গণমাধ্যমকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ যাচাই-বাছাই ছাড়া কোনো একপেশে অভিযোগ প্রচার না করার জন্য অনুরোধ জানান। অন্যথায়, এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন বলে সতর্ক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি