1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কেটে গুরুতর জখমের অভিযোগ, জোরারগঞ্জে গ্রেফতার ১ - Stbanglatv.com
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কেটে গুরুতর জখমের অভিযোগ, জোরারগঞ্জে গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

 

বিশেষ প্রতিনিধি,মোঃজহির খান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে ব্লেড দিয়ে পুরুষাঙ্গের গোড়া ও বাম পায়ের টাখনুর পেছনের রগ কেটে গুরুতর জখম করার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

 

পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৬টার দিকে অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা নং-২২, তারিখ ৩০ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩২৬/৩০৭ ধারায় মামলা রুজু করা হয়।

 

মামলার আসামি মনি বেগম (৩৫), স্বামী মো. রাসেল। তার পৈতৃক বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার মুন্সিতালুক গ্রামে। বর্তমানে তিনি চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার ২ নম্বর ওয়ার্ডে নুর উদ্দিনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর সোনাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ্য, ঘটনাটি পুলিশের অভিযোগ ও মামলার এজাহারভিত্তিক। মামলার বিচার শেষে আদালতের রায়ের মাধ্যমেই অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি