1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফেনীর আলোচিত জুবায়ের পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার - Stbanglatv.com
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ফেনীর আলোচিত জুবায়ের পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

 

বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান

ফেনীর ছাগলনাইয়ায় আলোচিত জুবায়ের পারভেজ হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মো. মামুনুর রশিদ মামুন (২৮)-কে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, গত ২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেনের নেতৃত্বে র‍্যাব-১০, সিপিএসসি, লালবাগের একটি বিশেষ আভিযানিক দলের সহযোগিতায় ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হারপট্টি এলাকার আশা হোটেলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মামুনুর রশিদ মামুন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নম্বর গোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সাদেক মিয়া এবং মাতার নাম নুর বানু।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জুবায়ের পারভেজ (৩২) পেশায় একজন মাছ চাষি ছিলেন। পৈত্রিক পুকুরে মাছ চাষ ও দেখাশোনা এবং মোবাইল ফোনকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

 

অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ২টা থেকে সকাল ৬টার মধ্যে প্রধান আসামি মামুনুর রশিদ মামুন ও অপর আসামি শাহাদাত হোসেন জুবায়েরকে তার নিজ ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়, পিঠ, পেট ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ উলঙ্গ অবস্থায় ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার রফিক মিয়ার ঘরের সামনের রাস্তায় ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

 

এ ঘটনায় নিহতের বাবা মো. আবু তাহের (৭০) বাদী হয়ে ছাগলনাইয়া থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে প্রধান আসামি মামুন দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, র‍্যাব-১০-এর সহযোগিতায় গ্রেফতার হওয়া প্রধান আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আলোচিত এ হত্যা মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং বাকি পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি