1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়ায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ১ লাখ টাকা। - Stbanglatv.com
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

কালিয়ায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ১ লাখ টাকা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল।

 

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার নবগঙ্গা নদীর পারভোমবাগ বালুমহাল এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পারভোমবাগ এলাকায় নবগঙ্গা নদী থেকে ইজারাকৃত সীমানার বাইরে গিয়ে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির টিম সহযোগিতা করেন।

 

অভিযান চলাকালে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোঃ গোলাম মাওলা নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

 

সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি