1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অনিয়মের প্রতিবাদে আলমগীরের সিদ্দিকী বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ - Stbanglatv.com
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

অনিয়মের প্রতিবাদে আলমগীরের সিদ্দিকী বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০ Time View

 

মোঃ জহির খান,বিশেষ প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নম্বর ঘোপাল ইউনিয়নে বিএনপির রাজনীতি ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে ছাত্রদল সংশ্লিষ্ট নেতা ইমরান নাজির রাব্বীর মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে চাঁদাবাজি, অনিয়ম ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর সিদ্দিকী-এর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে। এসব ঘটনায় স্থানীয় জনগণ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

দলীয় নেতাকর্মীদের দাবি, আলমগীর সিদ্দিকী সবসময় দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বিভিন্ন সময় অভিযুক্তদের সতর্ক করে অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কারণেই একটি পক্ষ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ ওঠে।

স্থানীয় নেতাকর্মীরা আরও জানান, প্রকৃত সমস্যার সমাধান না করে বরং অনিয়মের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিকেই লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা রাজনৈতিকভাবে উদ্বেগজনক।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত, অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন। একইসঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার— উভয় বিষয়ই গুরুত্বসহকারে দেখা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি