1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পানছড়ি ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

পানছড়ি ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

 

আনোয়ার হোসেন,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ওলামা দলের সদস্য সচিব মরহুম মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) বিকেলে পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

 

উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ওমর শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুস সাত্তার।

 

বক্তারা মরহুম মাওলানা আব্দুল মজিদের ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ইসলামের প্রচার-প্রসার এবং সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ওলামা দলের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।

 

আলোচনা সভা শেষে মরহুম মাওলানা আব্দুল মজিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুস সাত্তার। দোয়া মাহফিলে উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি