1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টাঙ্গাইলে খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন বাসাইলের ইউএনও - Stbanglatv.com
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলে খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন বাসাইলের ইউএনও

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২১ Time View

 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি খাল পুনঃখনন প্রকল্পে কাজের মান বজায় রেখে ব্যয় সাশ্রয় করায় অব্যয়িত ১ কোটি ২৫ লাখ ৪২ হাজার ৯৭৬ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন জানায়, হাবলা উত্তরপাড়া থেকে আরোহা জীবনেশ্বর ভায়া ছয়শত বিল পর্যন্ত সুন্দরী বাইকখালের ৪ দশমিক ২ কিলোমিটার পুনঃখননের জন্য ১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭০৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় ১ দশমিক ৬ কিলোমিটার খননকাজ সম্পন্ন করার পর অব্যয়িত অর্থ সরকারি বিধি অনুসারে কোষাগারে ফেরত দেওয়া হয়।

প্রশাসনের দাবি, পুনঃখননের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের উদ্যোগ হিসেবে খালের দুই পাড়ে ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তদারকি করেন।

স্থানীয় কৃষক আবুল মিয়া বলেন, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, দ্রুত পানি নিষ্কাশন হবে এবং সময়মতো চাষাবাদ করা সহজ হবে। এতে বছরে তিন ফসল উৎপাদনের সুযোগও বাড়বে।

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, খাল পুনঃখননের সুফল সরাসরি কৃষকেরা পাবেন। আগে বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হলেও এখন সেই সমস্যা অনেকটাই কমবে বলে তিনি আশা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, সরকারি অর্থের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি কাজের গুণগত মান বজায় রেখেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং প্রকল্পটির সুফল দীর্ঘদিন স্থানীয় মানুষ ভোগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি