1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিজকুঞ্জরার শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে বিতর্ক, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হস্তক্ষেপের দাবি - Stbanglatv.com
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

নিজকুঞ্জরার শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে বিতর্ক, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হস্তক্ষেপের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২০ Time View

জহির খান বিশেষ প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে চলমান মতবিরোধ ও বিভিন্ন গুঞ্জনে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছ ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে ফেনী-১ আসনের সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতির কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয় সূত্র ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনাইটেড ট্রাস্ট দীর্ঘদিন ধরে নিজকুঞ্জরা এলাকায় শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে আসছে। ট্রাস্টের অর্থায়নে প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ, শ্রেণিকক্ষ সম্প্রসারণ ও আসবাবপত্র সরবরাহসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

এদিকে অভিযোগ রয়েছে, এসব অবদানের পরও একটি মহল ট্রাস্ট পরিচালিত কেজি আদর্শ বিদ্যালয়কে ঘিরে বিরোধ সৃষ্টি করছে। যদিও স্থানীয়দের দাবি, শিক্ষার মান, পরীক্ষার ফলাফল এবং শৃঙ্খলার দিক থেকে প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

জানা গেছে, কেজি আদর্শ বিদ্যালয় কর্তৃপক্ষ ধাপে ধাপে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষা কার্যক্রম অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। এরপরও প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে বিরোধ ও বিভিন্ন ধরনের চাপ সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি সামাজিক ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বা অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; শিক্ষার মান, দক্ষ শিক্ষক, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা দ্রুত প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে বিরোধের সুষ্ঠু সমাধান এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি