1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা - Stbanglatv.com
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভূমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২২ Time View

 

 

মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ভূমি নির্ধারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।

 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

 

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমীর  আজিজুর রহমান স্বপন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

 

সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য স্থানীয় জনগণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ব নির্ধারিত নালিয়ার দোলা, ধরলা ব্রিজের পূর্ব পাড় এবং দাশের হাটের ছড়া নামের তিনটি স্থান নিয়ে

 

অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন। তবে পরিদর্শন  করতে আসা ইউজিসির প্রতিনিধিদল ভূমি পরিদর্শন করে নীতিমালা অনুযায়ী ভূমি নির্ধারণ করবেন বলে সকলে ঐক্যমত্য পোষণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি